যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে
যশোর, ৩ মে ২০২৬: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোরের অভিযানে ৩৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী পলাতক রয়েছেন। শনিবার দুপুর ১:২৫ মিনিটে কোতয়ালী মডেল থানাধীন নতুন উপ-শহর এলাকায় এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নতুন উপ-শহর এ-ব্লকের ৩১৩ নং দ্বিতল ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ-পূর্ব পার্শ্বের ফ্ল্যাটে অভিযান চালায়। ফ্ল্যাটটির মালিক মোঃ আব্দুল মান্নান এবং ভাড়াটিয়া হিসেবে আসামীরা বসবাস করছিলেন। অভিযানে আসামীদের নিজ দখলীয় বসতঘর থেকে ৩৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার: মোছাঃ রোজিনা সাইফুল, ৩৯ বছর। স্বামী- মোঃ সাইফুল ইসলাম। পিতা- মোঃ আরাধন মন্ডল, মাতা- মোছাঃ বুলবুলি বেগম। পলাতক: মোঃ সাইফুল ইসলাম, ৪০ বছর। পিতা- মৃত সুরত আলী বিশ্বাস, মাতা- মৃত সাজেদা বেগম।
বর্তমান: নতুন উপ-শহর, এ-ব্লক, বাড়ি নং- ৩১৩, যশোর পৌরসভা, কোতয়ালী মডেল থানা, যশোর।   • স্থায়ী: বাড়িয়ালী বিশ্বাসপাড়া, ডাকঘর- ফুলসারা, ইউনিয়ন- পাশাপোল, থানা- চৌগাছা, যশোর।
এ ঘটনায় উপ-পরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পলাতক আসামী মোঃ সাইফুল ইসলামকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জেলায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

By Ibrahim Ishan:

ইব্রাহিম ঈশান :