সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা চত্বর থেকে উৎসবমুখর পরিবেশে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদে বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা এবং ওসি তদন্ত রুপকর,উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী,উপজেলা বিএনপবেক সাধারণ সম্পাদক আজাদ হোসেন সহ অনেকে।
