শিক্ষা মানুষের সম্ভাবনা বিকশিত করে, আত্মমর্যাদা বাড়ায় এবং উন্নত জীবনের পথ তৈরি করে। কিন্তু সেই শিক্ষা অর্জনের পরও যখন একজন তরুণ বছরের পর বছর কর্মসংস্থানের অপেক্ষায় থাকেন, তখন তাঁর ব্যক্তিগত স্বপ্নের পাশাপাশি প্রশ্নের মুখে পড়ে দেশের শিক্ষাব্যবস্থা, অর্থনৈতিক পরিকল্পনা ও উন্নয়ন কৌশল। বাংলাদেশে শিক্ষিত তরুণদের বেকারত্ব এখন কেবল ব্যক্তিগত হতাশার বিষয় নয়, এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ মানবসম্পদ উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি জাতীয় সমস্যা। লাখো তরুণ শিক্ষাজীবন শেষ করে চাকরির বাজারে প্রবেশ করছেন, অথচ তাঁদের প্রত্যাশা, অর্জিত যোগ্যতা ও শ্রমবাজারের চাহিদার মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান রয়ে গেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে বিচ্ছিন্ন কর্মসূচি কিংবা আশ্বাস যথেষ্ট নয়, প্রয়োজন তথ্যভিত্তিক পরিকল্পনা, কর্মসংস্থান সৃষ্টির উপযোগী অর্থনৈতিক পরিবেশ এবং সরকারের সমন্বিত ও জবাবদিহিমূলক উদ্যোগ।

By Lion Md. Gani Mia Babul:

লায়ন মোঃ গনি মিয়া বাবুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *