সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় রাকিবুল হাসান নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। নিহত রাকিবুল হাসান এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনায় কবলিত

বৃহস্প্রতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মোহনপুর বাজার সংলগ্ন সালসাবিল ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল হাসান সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ মহল্লার শফিকুল ইসলাম শফির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উধুনিয়া থেকে ফেরার পথে মটর সাইকেল টি সালসাবিল ফিলিং স্টেশন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। আহত হন মোটরসাইকেলে থাকা আরেক যাত্রী।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম ক্রাইমওয়াচ নিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে বিষয়টি তাদের পরিবারকে জানানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By জেড ইসলাম বাবু

অপরাধ অনুসন্ধানে ২৪ ঘন্টা cwn24bd.com ক্রাইম ওয়াচ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *