সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান।
প্রায় ২২’শত কৃষক-কৃষাণীদের রোপা আমন ধানের বীজ, ডিএপি সার, এমওপি সার প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সূমী , উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন , খায়রুল ইসলাম , আলাউদিন আল আজাদ প্রমুখ।

By Ullapara Sirajganj Correspondent:

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *