ভালোবাসার মানুষ যখন দূরে থাকে তখন আমাদের সব থেকে বেশি কষ্ট হয়। আসলে আমাদের মন তখন আমাদের কাছে থাকতে চায় না। কারণ আমাদের মন প্রাণ সবই এই প্রিয় মানুষটিকে আমরা দিয়ে থাকি। আসলে প্রিয় মানুষকে কাছে পেতে আমাদের সবসময় মন যেন আনচান করে। এছাড়াও প্রিয় মানুষটি যখন আমাদের কাছে আসে তখন যেন মনে হয় আমাদের কাছে পৃথিবীর সব সুখ চলে এসেছে। আসলে প্রিয় মানুষটি একমাত্র আমাদের সকল দুঃখ, ব্যথা-বেদনা সব নিমিষেই দূর করে দিতে পারে। আসলে প্রিয় মানুষের ছোঁয়াতে মনে হয় জাদু আছে। আসলে যারা ভালবেসেছেন তারা সবাই বুঝতে পারেনি কথাটি।
আমার মনে হয় পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যে ব্যক্তি অন্য কাউকে কখনো ভালবাসেনি। আসলে আমরা কখন যে অন্য মানুষের ভালবাসার বাঁধনে আটকে যাই আমরা নিজেরাও বুঝতে পারিনা। আসলে মানুষের অবচেতন মনেই মানুষ অন্যকে ভালোবেসে ফেলে। আর এই সেই ভালবাসার মানুষটি যখন দূরে থাকে তখন আমাদের সব সময় খুব কষ্ট হয়। এছাড়াও পৃথিবীর সকল সৌন্দর্য যেন তার কাছে তুচ্ছ মনে হয়। আপনি যাকে ভালবাসবেন সে হলো পৃথিবীর সবথেকে সুন্দরী। অন্য কোন সৌন্দর্য তার কাছে কিছুই নয়। আসলে ভালোবাসার সৃষ্টি হয় মনের মিলনে। সেই প্রকৃত ভালোবাসাতে সৌন্দর্য তেমন একটা প্রাধান্য লাভ করতে পারে না। মানুষ মানুষকে ভালোবাসে তার মন দেখে। তার চারিত্রিক গঠন দেখে কখনোই মানুষ মানুষকে ভালোবাসে না।
আসলে যারা চারিত্রিক গঠন দেখে মানুষকে ভালোবাসে সেই ভালোবাসা কিন্তু কখনোই প্রকৃত ভালোবাসা হয় না। তারা শুধুমাত্র মনের ও শরীরের চাহিদা মেটানোর জন্যই ভালোবাসে। কাছে কাছে পাওয়ার জন্য কখনোই ভালোবাসে না। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে চাহিদা রাখলে হবে না। ভালোবাসার ক্ষেত্রে সব সময় ত্যাগ করতে হয়। আপনি যদি কাউকে ভালবাসেন তাহলে আপনি তার জন্য পৃথিবীর যেকোনো বাঁধাকে অতিক্রম করতে পারবেন। তাকে কাছে পাওয়ার জন্য আপনার কাছে পৃথিবীর সকল বাঁধা তুচ্ছ মনে হবে। আর আপনি যদি আপনার ভালবাসা দিয়ে সেই ভালবাসার মানুষটিকে নিজের করে নিতে পারেন তাহলে আপনি পৃথিবীর সবথেকে সুখী ব্যক্তি হবেন।

তাসলিমা আক্তার।

