নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে এক ব্যক্তি ও তাঁর শিশুকন্যাকে মারধরের অভিযোগ উঠেছে।
অভিযুক্ত আজমল হোসেন ভীমপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি বলে জানা গেছে।
ভুক্তভোগী মো.ফারুক হোসেনের অভিযোগ, সোমবার (২০ জুলাই) রাত প্রায় ১১টার দিকে তিনি হাঁসের খামারে দেওয়ার জন্য খড়ের পালা থেকে খড় নিয়ে তাঁর মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে পিছন থেকে অতর্কিত হামলা চালায় ইউপি সদস্য আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আজমল হোসেন রোমন ।
ফারুক হোসেন দাবি করেন, অভিযুক্ত আজমল হোসেন ও তাঁর সহযোগীরা বাঁশের লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এ সময় তাঁর মেয়ে বাবাকে রক্ষা করতে এগিয়ে এসে আজমল হোসেনের পা ধরে অনুরোধ করলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয়রা নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা জন্য পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি সদস্য আজমল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি জানান, আমি এই ঘটনার সাথে আমি জড়িত নই আপনি সরেজমিনে এসে আমার সাথে কথা বলেন।
এ বিষয়ে মহাদেবপুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
