যশোরের জাতীয় ভোক্তা- অধিকারের সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করেন। উপশহরের অবস্থিত চৌধুরী কিচেনের, ব্যবস্থাপক মোঃ সোহেল রানাকে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পন্য সংরক্ষণ করা ও দেশি পন্য বিদেশী পন্যের মোড়কে আমদানিকারকের প্রাইজ ট্যাগ না থাকা ও নিষিদ্ধ এনার্জি ড্রিঙ্কস বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ১০,০০০/- ও ভোক্তা – অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ১০,০০০/- টাকা দড়াটানায় নিউ ভৈরব হোটেল ব্যবস্থাপক, মোঃ মনিরুলকে দইয়ে ওজনে কম দেওয়ায় ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৬ ধারায় ৪০,০০০/- টাকা এবং এইচ এম এম রোডে ঝিলিক কাপড়ের দোকান ব্যবস্থাপক, মোঃ বজলুর রহমান, ভোক্তাকে ক্রয় রশিদ না দেওয়া ও বিদেশি থ্রিপিচ ক্রয় রশিদ পরিদর্শন করতে না পারায়। ভোক্তা -অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ২০,০০০/- টাকাসহ সর্বমোট ৮০,০০০/- (আশি হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। এছারাও মুজিব সড়কে, আড়ংয়ে পন্য ভোক্তা পর্যায়ে সঠিক ও যথাযথভাবে সরবরাহ করার নির্দেশনা প্রদান করা হয়। ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর লঙ্নজনিত অপরাধে জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সহকারে পরিচালক, মোঃ সেলিমুজ্জামান জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর,আব্দুর রহমান, নিরাপদ খাদ্য কর্মকর্তা, যশোর, কিশোর কুমার সাহা,সিনিয়র কৃষি কর্মকর্তা, যশোর, এই অভিযানে সাথে ছিলেন জেলা পুলিশের একটি চৌকস টিম এই অভিযানের বিষয় ভোক্তা অধিকার সংরক্ষণ, সহকারী পরিচালক, মোঃ সেলিমুজ্জামন বলেন বক্তাদের স্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
