মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোরের মাদকবিরোধী অভিযানে ৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন নারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম *মোছাঃ আম্বিয়া খাতুন (৫৪)*। তার পিতার নাম মৃত কেসমত আলী, মাতা মোছাঃ ফুলসুরাত, স্বামী মোঃ আকবর আলী। ঠিকানা: গ্রাম- দক্ষিণ বুরুজবাগান জোড়পাড়া, ডাকঘর- যাদবপুর-৭৪৩২, থানা- শার্শা, জেলা- যশোর।
আজ ০৪/০৮/২০২৬ ইং তারিখ সকাল ৮:০০ ঘটিকায় যশোর জেলার শার্শা থানাধীন দক্ষিণ বুরুজবাগান জোড়পাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আসামীর নিজ দখলীয় সেমিপাকা ২ কক্ষ বিশিষ্ট বসতঘরের পশ্চিম পার্শ্বের শয়নকক্ষ থেকে ৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপ-পরিদর্শক জনাব রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

By Ibrahim Ishan:

ইব্রাহিম ঈশান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *