মো. ফজলুল বারী, PAA—বাংলাদেশের প্রশাসন ও কূটনৈতিক অঙ্গনের মানুষ এবং একজন অভিজ্ঞ দক্ষ ব্যক্তিত্ব। বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৯১ ব্যাচের কর্মকর্তা হিসেবে দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। সচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জন প্রশাসন, সরকারি আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেন। তাঁর পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি Public Administration Award (PAA)-এ ভূষিত হন।

আন্তর্জাতিক পরিসরেও রয়েছে তাঁর সমৃদ্ধ অভিজ্ঞতা। তিনি ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ-ইরাক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বাংলাদেশি কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স বিষয়ে উচ্চশিক্ষা এবং যুক্তরাজ্যের Ulster University থেকে Government Financial Management বিষয়ে উচ্চতর ডিগ্রি তাঁর জ্ঞান ও পেশাগত দক্ষতাকে আরও সমৃদ্ধ করেছে।

লক্ষ্মীপুরের কৃতী সন্তান মো. ফজলুল বারী-এর সুদীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, প্রজ্ঞা, নেতৃত্বগুণ ও আন্তর্জাতিক অঙ্গনে অর্জিত অভিজ্ঞতা তাঁকে একজন দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর এই সমৃদ্ধ অভিজ্ঞতা ও দূরদর্শিতা অগ্রণী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদকে আরও সমৃদ্ধ করবে এবং ব্যাংকের সুশাসন ও অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে। অগ্রনী ব্যাংকের ইতিহাস ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা লাভের পর বাংলাদেশ ভূখণ্ডে অবস্থিত সকল ব্যাংককে জাতীয়করণের আওতায় আনা হয়। এই প্রেক্ষাপটে ব্যাংকটি ১৯৭২ সালের ২৬শে মার্চ (বাংলাদেশ ব্যাংকস জাতীয়করণ আদেশ ১৯৭২ পিও নং ২৬) অধ্যাদেশের মধ্য দিয়ে সাবেক হাবিব ব্যাংক লিমিটেড ও সাবেক কমার্স ব্যাংক লিমিটেড এর বাংলাদেশ ভূখণ্ডে অবস্থিত শাখা এবং সমুদয় দায় ও সম্পদ সমন্বয়ে অগ্রণী ব্যাংক একটি রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক শুরুতে ৫ কোটি টাকার অনুমোদিত মূলধন ও ১ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করে। পরবর্তীকালে ২০০৭ সালের ১৭ই মে তা পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়।
[05/09, 9:18 am] J, Rashed Vai Dhl: ক্ষুদ্র পরিসরের বিনিয়োগ আজ জাতীয় পর্যায়ের শীর্ষ নেতৃত্ব দিচ্ছেন দেশের ব্যাংকিংখাতে অগ্রণী ব্যাংক পিএলসি। জনাব মো: বজলুল বারী তার দক্ষতায় পেশাদারীতে অগ্রণী ব্যাংকে গড়ে তুলবেন সুশাসন, সঠিক বিনিয়োগ, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতসহ প্রশাসনের অবকাঠামো পরিবর্তন। সাধারণ মানুষ তার কাছে এই প্রত্যাশা করেন একটি গণমানুষের ব্যাংক, অগ্রণী ব্যাংক পিএলসি,একজন দক্ষ সফল ব্যাক্তি মো:ফজলুল বারী- একাধারে লেখক : কবি, সংগঠক সমাজকর্মী সম্পাদক

By Rashed hauladar

রাশেদ হাওলাদার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *