সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আজ ১৩ মে আনুষ্ঠানিকভাবে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিরোধী দলীয় হুইপ ও রফিকুল ইসলাম খাঁন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, খাদ্য কর্মকর্তা আইনিন খাতুন, বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, জামায়াতের উপজেলা আমীর শাহজাহান আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের ধান-চাল সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

