রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর কবলে পড়ে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, তারিখ ২৯সকাল ৬ সাড়ে ছয়টার দিকে মর্মান্তিক এই ঘটনা ঘটে জাতীয় সংসদ ভবনের সামনের এলাকায় ওই শিক্ষিকা চলাচল করছিলেন। এ সময় ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে হামলা চালায় এবং তার সঙ্গে থাকা মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ছিনতাইকারীদের ধাক্কাহামলায় রিকশা থেকে পরে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষিকার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায় নিনিহত শিক্ষিকার নাম রনজিনা পারভীন তিনি প্রতিষ্ঠানের নাম বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে, জাতীয় সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ ও নিরাপত্তাবেষ্টিত এলাকায় এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
