বিরোধীদলীয় হুইপ মনোনীত হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর বিরোধী দলের সংসদীয় দলের সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে তিনি ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. আকবর আলী পান ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট।
এবারের নির্বাচনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকে
৫৯৪ ভোটের ব্যবধানে জয় পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
