যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, নিয়মিত মামলা দায়ের ২ মে ২০২৬: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬,২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ রবিউল ইসলাম (৫৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ৮:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মনোহরপুর বাজার এলাকায় মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশনের পূর্ব পাশে যশোর-মাগুরা মহাসড়কে অভিযান চালায়। এসময় HANIF পরিবহনের একটি বাস {ঢাকা মেট্রো-ব-১৪-৬৯২১} তল্লাশি করে ৫,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে সকাল ১০:৪০ ঘটিকায় আসামির দেওয়া তথ্যমতে যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া বারেক সড়কে অবস্থিত তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে আরও ১,২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
মোঃ রবিউল ইসলাম {৫৬}, পিতা: মৃত আউয়াল মোল্লা, মাতা: জবেদা বেগম, সাং: শংকরপুর চোপদারপাড়া বারেক সড়ক, যশোর পৌরসভা, থানা: কোতয়ালী মডেল, জেলা: যশোর।
ট্যাপেন্টাডল ট্যাবলেট – ৬,২০০ পিস  বাটন মোবাইল – ০১টি  বাসের টিকিট – ০১টি
আইনগত ব্যবস্থা:  
উপ-পরিদর্শক জনাব মদন মোহন সাহা বাদী হয়ে আসামির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By Ibrahim Ishan:

ইব্রাহিম ঈশান :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *