নীলফামারীর ডিমলা উপজেলার ১১ দিন বয়সি আফরিন জান্নাত নামের এক নবজাতকের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।রোববার(৫ এপ্রিল)দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশুটি উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের ক্লিনিকপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের কন্যা।শিশুটির মৃত্যুর পর পুরো উপজেলাবাসি আতঙ্কিত হয়ে পড়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান বলেন,গত শনিবার সকালে শিশুটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরিবার। দিবাগত রাত দেড়টার দিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিলো।
