অবসর গ্রহণ করলেন বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইসলাম ধর্ম বিষয়ের শিক্ষক মোঃ নূরুল ইসলাম।
তিনি ০১/০৩/১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করে মোল্লারহাট দারুস সুন্নাত মাদ্রাসায় প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন ।
পরবর্তীতে ০১/০৮/১৯৯০ সালে বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয়ে ইসলাম ধর্ম বিষয়ের শিক্ষক হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ ৩৫ বছর ৭ মাস শিক্ষকতা শেষ করে আজ অবসরে গেলেন I তিনি ০১/০২/২০২৩ সাল থেকে ২৮/০২/২০২৬ পর্যন্ত সহকারী প্রধান শিক্ষকের ( ভারপ্রাপ্ত ) পদে দায়িত্ব পালনের পাশাপাশি দুই দফায় শিক্ষক প্রতিনিধি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন ।

By Ishan, Jessore Correspondent:

যশোর থেকে- ঈশান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *