সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা কৃষি অফিস আয়োজিত ঘোষগাতী কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনাবাদি পতীত ও বাড়ির আঙ্গিনায় ফেলে রাখা জায়গায় স্থাপন/ দ্বিতীয় সংশোধিত/প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী পুষ্টি খাদ্য উৎপাদনে কৃষক কিশানিদের নিয়ে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪/১০/২৫) সকাল ১০ টায়
এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কৃষিবিদ অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চল জনাব মো. আব্দুল ওয়াদুদ উপস্থিত হয়ে কৃষক কৃষানীদের উদ্দেশ্য বলেন উল্লাপাড়া উপজেলা ইতিমধ্যে ধান সরিষার খাদ্য ভান্ডার হিসেবে পরিচিতি লাভ করেছে। কৃষিবান্ধব দেশ গরতে হলে খাদ্যের মান ও পুষ্টিগুণ কে আরো গুরুত্ব দিতে হবে । তারই ধারাবাহিকতায় ফেলে রাখা পতিত জায়গাগুলো পুষ্টি খাদ্য উৎপাদনে যথেষ্ট ভূমিকা রাখতে এ উপজেলার সবার প্রতি গুরুত্ব আরোপ করেন । সরকারের পক্ষ থেকে কৃষকের ফসল উৎপাদনে সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে এ আশা ব্যক্ত করেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণ ইয়াসমিন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষক কৃষাণীদের উদ্দেশ্যে বলেন বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। কৃষিকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। সরকারের চলমান পদক্ষেপে কৃষক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষক কৃষাণীরা ফসল উৎপাদনে কম খরচে লাভবান হবে। তিনি আরো বলেন উপজেলা কৃষি অফিস সকল সময় কৃষকদের পাশে থেকে কৃষি পণ্য উৎপাদনে সকল সহায়তা প্রদান করবে।
