সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে চমক দেখিয়ে জিতেছেন জামায়াতে ইসলামীর মাওলানা রফিকুল ইসলাম খান।

উল্লাপাড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত ১৪৭টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, এম আকবর আলী ধানের শীষে ভোট পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪৫৮ ভোট, আর রফিকুল ইসলাম খান দাঁড়িপাল্লায় পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট। ভোট ব্যবধান ৭৬৫ হওয়ায় চূড়ান্ত বিজয়ী তখনো নিশ্চিত ছিল না।

চূড়ান্ত বিজয় নিশ্চিত করার লক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পোস্টাল ব্যালটের ফলাফল ঘোষণা করা হয়। বৈধ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের সংখ্যা ছিল ৩ হাজার ২১ টি। জামায়াতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান এতেই বাজিমাত করে ফেলেন। তিনি পেয়েছেন ২ হাজার ১৭৯ ভোট। অন্যদিকে এগিয়ে থাকা বিএনপির এম আকবর আলী ৮২০ ভোট পেয়ে পিছিয়ে যান।

১৪৭টি কেন্দ্রের ভোটের সাথে পোস্টাল ব্যালটের ভোট গণনার পর দেখা গেছে, জামায়াতের রফিকুল ইসলাম খান পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট। অন্যদিকে বিএনপির এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। ফলে রফিকুল ইসলাম খান ৫৯৪ ভোটের ব্যবধান নিয়ে সিরাজগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

By Ullapara Sirajganj Correspondent:

উল্লাপাড়া প্রতিনিধি:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *