নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০ নম্বর ভীমপুর ইউনিয়নে পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মহাদেবপুর থানা মৎস্যজীবী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী জনাব,তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (২৮ জুন) ভীমপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তার পাশে প্রায় ১০০টি ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন মহাদেবপুর উপজেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি মোঃ রুবেল হোসেন বাদল। এ সময় উপস্থিত ছিলেন থানা মৎস্যজীবী দলের সভাপতি মাইনুল ইসলাম, সহ-সভাপতি রুবেল হোসেন বাদল, সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলামসহ ভীমপুর ইউনিয়ন যুবদল ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
স্থানীয় এলাকাবাসীও এ উদ্যোগকে স্বাগত জানান এবং পরিবেশবান্ধব ও মানবিক এই কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।

By Md. Sweet Hossain Naogaon District Representative:

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *