গোপন সংবাদের উপর ভিত্তি করে  খুলনা ডিবি পুলিশের একটি দল ঢাকা থেকে গ্রেপ্তার করেছে সে সোহেলের ডান হাত হিসেবে পরিচিত যুবলীগ নেতা শওকতকে। শুক্রবার ৬ মার্চ দিবাগত রাত বারোটার দিকে ঢাকার পল্টন এলাকার পলওয়েল মার্কেট থেকে খুলনার ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ তৈমুর ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শওকতকে এরেস্ট করেন। শেখ হাসিনার সরকারের আমলে খুলনার শেখবাড়ি শওকাতের নেতৃত্বেই চলতো। শওকতের নামে সেই সময় অনেক দুর্নীতির অভিযোগ থাকলো শেখ সোহেল ও তার বড় ভাই শেখ হেলালের ছত্রছায়ায় কোন দুর্নীতির অভিযোগ স্পর্শ করতে পারেনি শওকতের। দুর্নীতির মাস্টারমাইন্ড হিসাবে পরিচিত শওকত মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডে আমতলার মোড়ে গড়ে তুলেছে আলিশান বাড়ি। এলাকাবাসীর অভিযোগ জিরো থেকে শওকত হিরো হয়েছে শেখ সোহেলের ছাত্রছায়ায় দুর্নীতি করে। টাকা পয়সা গাড়ি বাড়ি কোন কিছুই কমতি ছিল না শওকতে। ওসি তৈমুর জানান অনেক আগে থেকেই শওকতকে আমরা খুঁজে বেড়েছি। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে আমরা শওকতকে এরেস্ট করতে পেরেছি ঢাকা থেকে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে  আইনি ব্যবস্থা নেওয়া হবে।।

By Staff Correspondent:

নিজস্ব প্রতিবেদক :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *