ঢাকা মহানগরে আরও নতুন ৪টি থানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)শুক্রবার (৮ মে) রাজধানীর ৩০০ ফিট এলাকায় ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
তিনি জানান, প্রস্তাবিত চার থানার মধ্যে একটি থানার প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে এবং বাকি তিনটির কার্যক্রমও এগিয়ে চলছে।
ডিএমপি কমিশনার আরও বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি প্রতিরোধ ও দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করতে নতুন থানা ও পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি বছিলা, কারওয়ান বাজার ও খিলক্ষেত এলাকায় নতুন পুলিশ ক্যাম্প ও ফাঁড়ি চালু করা হয়েছে।
এদিকে, রায়েরবাজার এলাকায় নতুন একটি থানা স্থাপনের প্রস্তাবও মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার ডিএমপি।
